Card image cap

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন উত্তরা এপার্টমেন্ট প্রকল্প, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্পের এস্টেট ও ভূমি শাখার আবেদন অনলাইনে

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন উত্তরা এপার্টমেন্ট প্রকল্প, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্পের এস্টেট ও ভূমি শাখার "ই প্লট/ফ্ল্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে উল্লিখিত সেবা যথাক্রমে: উত্তরাধিকারসূত্রে নামজারি, হস্তান্তর/দান (হেবা)/বন্টনসূত্রে নামজারিকরণের অনুমতি প্রদান, প্লট হস্তান্তর/দানপত্র/হেবা দলিল/বন্টন দলিল রেজিস্ট্রির অনুমতি প্রদান, প্লট/ফ্ল্যাট হস্তান্তর/দানপত্র/বন্টনের অনুমতি প্রদান, আম-মোক্তারনামা অনুমোদন/আম- মোক্তারনামা বাতিল, প্লট/ফ্ল্যাটের ঋণের অনাপত্তি প্রদান, উত্তরাধিকারসূত্রে সংশোধিত বরাদ্দপত্র জারি, জামানত ফেরত, প্লট/ফ্ল্যাটের দখল গ্রহণ/চূড়ান্ত জরিপ পত্র গ্রহণ করার আবেদনপত্র অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। সেবা প্রত্যাশীগণকে www.epms.rajuk.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, আবেদনকারীগণ অনলাইনে নির্ধারিত ফি সহ নথির কার্যক্রম সর্ম্পকে অবহিত হতে পারবেন এবং নথির নিষ্পত্তি পত্রও ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ

31 Aug, 2026