পূর্বাচল প্রকল্পের অবশিষ্ট নথির ডাটাবেজ করন কাজের উদ্বোধনের চিত্র
পূর্বাচল নতুন শহর প্রকল্প বাংলাদেশ সরকারের একটি উন্নয়ন প্রকল্প যার উদ্দেশ্য ঢাকা মহানগরীর অদূরে পূর্বাচল এলাকায় একটি আধুনিক ‘টাউনশীপ’ স্থাপন করা। এর জন্য রূপগঞ্জ থানা ও কালীগঞ্জ থানা এলাকার ৬,১৫০ একর জমি নির্বাচন করা হয়েছে। এখানে ২৬ হাজার আবাসিক ভবন স্থান এবং ৬২ হাজার এপার্টমেণ্ট নির্মাণ করা হবে। এই টাউনশীপকে ৩০টি সেক্টরে ভাগ করা হয়েছে।
এটি রাজউক এর একটি প্রকল্প। ১৯৯৫ সালে রাজধানী ঢাকার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ গৃহীত হয়েছিল। ১৯৯৫ সালের জুলাই থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এ প্রকল্পের বাস্তবায়ন হয়েছে ৬৮ শতাংশ। প্রকল্প অনুমোদনের পর বিভিন্ন কারণে বহুবার নকশা সংশোধন করা হয়েছে। বারবার সংশোধনের পর প্রকল্প ব্যয় ৭ হাজার ৭৮২ কোটি ১৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। ‘প্রকল্পের আওতাধীন প্রধান প্রধান কার্যক্রম, যেমন ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ, নদীর তীর সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্প এলাকায় ১০০ একর জায়গায় সুউচ্চ আইকনিক টাওয়ার স্থাপনের পরিকল্পনা রয়েছে।