নামজারি (Mutation) হলো রাজউক কর্তৃক বরাদ্দকৃত প্লট/ফ্ল্যাট হস্তান্তর, বিক্রয় অথবা উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তনের পর নতুন মালিকের নাম সরকারী ও রাজউক-এর রেকর্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া।
v কেন নামজারি (Mutation) প্রয়োজন
ü নতুন মালিককে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া।
ü জমি/প্লট/ফ্ল্যাটের মালিকানা নিয়ে ভবিষ্যতের জটিলতা এড়ানো।
ü খাজনা/ট্যাক্স প্রদান ও দখল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজন।
ü ব্যাংক লোন, হস্তান্তর বা অন্য যেকোনো আইনি কাজে মালিকানার প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য।
v নামজারি (Mutation) করতে প্রয়োজনীয় কাগজপত্র
ü রাজউক-এর বরাদ্দপত্র (Allotment Letter)।
ü হস্তান্তর/বিক্রয়/উত্তরাধিকার সম্পর্কিত বৈধ দলিল।
ü আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) ও পাসপোর্ট সাইজ ছবি।
ü খাজনা/ট্যাক্স পরিশোধের রসিদ (যদি প্রযোজ্য হয়)
ü পূর্ববর্তী মালিকের নামীয় নথি।
ü আদালতের সনদ (উত্তরাধিকার সূত্রে হলে)।
ü অন্যান্য রাজউক নির্ধারিত কাগজপত্র।
v নামজারি (Mutation) করার ধাপসমূহ
ü আবেদন জমা দেওয়া – রাজউক নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
ü প্রাথমিক যাচাই – জমা দেওয়া কাগজপত্র রাজউক কর্তৃপক্ষ যাচাই করবে।
ü ফি জমা – নির্ধারিত Mutation Fee ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
ü সার্ভে/ভেরিফিকেশন (যদি প্রয়োজন হয়) – রাজউক/AC Land অফিস জমি বা ফ্ল্যাটের অবস্থা যাচাই করতে পারে।
ü মালিকানা হালনাগাদ – যাচাই শেষে নতুন মালিকের নামে রেকর্ড হালনাগাদ করা হবে।
ü Mutation Certificate প্রদান – চূড়ান্তভাবে নামজারির সনদ প্রদান করা হবে।
v নামজারি (Mutation) করার উপায়
ü অনলাইন (RAJUK EPMS পোর্টাল) https://epms.rajuk.gov.bd/ এর মাধ্যমে নামজারির আবেদন সম্পন্ন এবং আবেদন ট্র্যাকিং এর জন্য ইউজার ম্যানুয়াল এবং ভিডিও টিউটোরিয়াল দেখুন ।
নামজারী আবেদন ফি:
আবেদন জমা দেয়ার সময় কোন ফি প্রয়োজন হয় না। আবেদনটি রাজউক কর্তৃক যাচাই বাছাই করার পর নির্ধারিত ফি পরিশোধের জন্য সিস্টেমের মাধ্যমে নোটিফিকেশন দিবে। তারপর নামজারী ফি বাবদ ১০,০০০/= (দশ হাজার) টাকা সাথে ১৫% ভ্যাট সহ পরিশোধ করতে হবে।
আম-মোক্তারনামা/ পাওয়ার অফ অ্যাটর্নি (POA)
আম-মোক্তারনামা/ পাওয়ার অফ অ্যাটর্নি (POA) হলো একটি আইনি ক্ষমতা, যার মাধ্যমে একজন ব্যক্তি (প্রতিনিধি) অন্য একজনের (মূল মালিক বা প্রিন্সিপাল) পক্ষে রাজউক সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করতে পারে। পাওয়ার অফ অ্যাটর্নি (POA)-এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যা নিম্নরূপ :
সীমাবদ্ধতা
Ø আইনি সীমা:
এজেন্ট POA-তে উল্লেখিত পরিধির বাইরে কোনো কাজ করতে পারে না।
উদাহরণ: কেবল নথি জমা দেওয়ার জন্য দেওয়া POA দিয়ে সম্পত্তি বিক্রি করা যাবে না, যদি তা স্পষ্টভাবে উল্লেখ না থাকে।
Ø মূল মালিকের ব্যক্তিগত সিদ্ধান্ত:
এজেন্ট মূল মালিকের সরাসরি সম্মতি প্রয়োজন এমন ব্যক্তিগত বা বিবেচনামূলক সিদ্ধান্ত নিতে পারবে না, যেমন অন্যান্য চুক্তি স্বাক্ষর করা।
Ø মেয়াদ ও প্রত্যাহার:
POA মূল মালিক দ্বারা প্রত্যাহার করা হলে বা নির্দিষ্ট মেয়াদ শেষ হলে বৈধ থাকবে না।
মূল মালিকের মৃত্যু হলে POA স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যায়।
Ø অবৈধ কাজ:
এজেন্ট অবৈধ বা প্রতারণামূলক কাজ করতে পারবে না, যদিও POA তাতে অনুমোদন দিচ্ছে বলে মনে হয়।
Ø নির্দিষ্ট লেনদেনের জন্য সীমাবদ্ধতা:
কিছু লেনদেন, যেমন সম্পত্তি বিক্রি, বন্ধকী করা বা বড় আর্থিক লেনদেন, জন্য নির্দিষ্ট বা নিবন্ধিত POA প্রয়োজন, সাধারণ POA যথেষ্ট নয়।
Ø প্রকৃত কর্তৃপক্ষের গ্রহণযোগ্যতা:
রাজউক বা অন্যান্য কর্তৃপক্ষ POA অগ্রহণযোগ্য মনে করতে পারে, যদি তা সঠিকভাবে নোটারি করা না হয়, নিবন্ধিত না হয়, বা স্পষ্টভাবে লেখা না থাকে।
আম-মোক্তার নামা /Power Of Attorney
- নিয়োগের ফি বাবদ কাঠা প্রতি টা : ৩০০০ * ২.৫ = ৭৫০০/- (ভ্যাট নেই )
- উন্নয়ন ফি কাঠা প্রতি ৩০ হাজার হারে টা : (৩০০০০ * ২.৫)= ৭৫০০০/- (ভ্যাট নেই )
[ এখানে কাঠা=২.৫ উদাহরণ সরূপ দেওয়া হয়েছে। ]
রাজউকের প্রেক্ষিতে Transfer (হস্তান্তর) বলতে বোঝায় একজন বরাদ্দকৃত মালিক তার প্লট/ফ্ল্যাট অন্য কারও কাছে বিক্রি বা হস্তান্তর করলে, সেই মালিকানা আনুষ্ঠানিকভাবে নতুন মালিকের নামে নিবন্ধন করার প্রক্রিয়াকে। এটি মূলত বরাদ্দকৃত সম্পত্তির মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের বৈধ স্বীকৃতি।
রাজউকে হস্তান্তরের (Transfer) প্রক্রিয়া
v আবেদন দাখিল
ü রাজউকের নির্ধারিত ফরম পূরণ করে হস্তান্তরের আবেদন করতে হবে।
ü আবেদনকারীর সাথে নতুন ক্রেতার তথ্য প্রদান করতে হবে।
v প্রয়োজনীয় কাগজপত্র জমা
ü সাধারণত যেসব কাগজপত্র লাগে
ü মূল বরাদ্দপত্র / লিজ দলিল
ü রাজউক কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র (NOC, যদি প্রযোজ্য হয়)
ü ক্রেতা-বিক্রেতার জাতীয় পরিচয়পত্র
ü সর্বশেষ হোল্ডিং ট্যাক্স ও খাজনা প্রদানের রশিদ
ü হস্তান্তর ফি প্রদানের চালান
ü স্ট্যাম্প ও নন-জুডিশিয়াল কাগজে চুক্তিপত্র/অঙ্গীকারনামা
v ফি প্রদান
ü নির্ধারিত হারে হস্তান্তর ফি রাজউকে জমা দিতে হয়।
v দলিল যাচাই
ü রাজউক কর্তৃপক্ষ জমা দেওয়া দলিলপত্র, বরাদ্দপত্র এবং পূর্বের রেকর্ড মিলিয়ে দেখে।
ü কোনো বকেয়া বা আইনি জটিলতা আছে কিনা তা পরীক্ষা করে।
v অনুমোদন ও রেকর্ড হালনাগাদ
ü যাচাই-বাছাই শেষে রাজউক নতুন মালিককে অনুমোদন প্রদান করে।
ü রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা হয়।
v হস্তান্তর সনদ প্রদান
ü হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে রাজউক কর্তৃপক্ষ ক্রেতার নামে আনুষ্ঠানিকভাবে মালিকানা স্বীকৃতি প্রদান করে।
টাকার পরিমাণ (Amount of Money) :
যোগ্য ঋণ দলিলে নির্দিষ্ট টাকার পরিমাণ অংকে ৬ কমায় উল্লেখ থাকে।
প্রাপাকের নাম (Name of Payee) :
এরূপ দলিলে প্রাপকের নাম উল্লেখ থাকে। কোন ব্যক্তির নাম উল্লেখ না করে আদেষ্টা 'নির্জা' শব্দ লিখতে পারেন। অঙ্গীকার পত্রের ক্ষেত্রে অঙ্গীকারদাতা কার নিকট অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে তার নাম উল্লেখ করতে হয়।
মেয়াদ (Maturity):
বিনিময় বিল ও অঙ্গীকারপত্র সাধারণতঃ বিভিন্ন মেয়াদের হয় এবং দলিলে তা লেখা থাকে। এসব দলিল চাহিবামাত্র পরিশোধ্য ও হতে পারে। চেক চাহিবামাত্র পরিশোধ্য হয়ে থাকে।
উপস্থাপন (Presentation) :
হস্তান্তরযোগ্য বা দলিলের অর্থ আদায়ের জন্য ধারককে মেয়াদান্তে উপস্থাপন করতে হয়। মেয়াদী বিনিময় বিল অনিষ্টের নিকট প্রথমে স্বীকৃতির জন্য এবং মেয়াদান্তে পরিশোধের জন্য উপস্থাপন করা হ্যা তেকের অর্থ সপ্তাহের জন্য ব্যাংকে এবং অধীকার পত্রের ক্ষেত্রে মেয়াদান্তে প্রতিশ্রুতিদাতার নিকট উপস্থাপন করতে হয়।
ঋণের প্রমাণ (Proof of Debt) :
সকল প্রকার হস্তান্তরযোগ্য দলিল ১৮৮১ সালের আইন অনুযায়ী পরিচালিত হয় বলে আদালতে ঋণের দলিল হিসাবে গৃহীত হয়।
NOC (No Objection Certificate) হলো RAJUK কর্তৃক প্রদত্ত একটি অনুমোদনপত্র, যা প্রমাণ করে যে উক্ত প্লট/ফ্ল্যাট/প্রকল্প সংশ্লিষ্ট কাজ যেমন হস্তান্তর, নামজারি, দলিল রেজিস্ট্রেশন, ব্যাংক ঋণ গ্রহণ, ভবন নির্মাণ বা অন্য কোনো আইনানুগ কার্যক্রম সম্পাদনে রাজউকের কোনো আপত্তি নেই।
যে সব ক্ষেত্রে রাজউক NOC দিয়ে থাকে
১. ব্যাংক ঋণ গ্রহণের জন্য (প্লট বা ফ্ল্যাট জামানত রাখতে হলে)
২. ভবন নির্মাণ অনুমোদন নিতে হলে
৩. দলিল হস্তান্তর বা নামজারি করতে হলে
৪. কোনো প্লট/ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের আগে
৫. কোর্ট বা আইনি কাজে জমা দেওয়ার জন্য
NOC Fee – আনুমানিক কাঠামো
· ব্যাংক ঋণের জন্য NOC (Mortgage Permission)
ফি: ৳ 5,000 – ৳ 20,000
নির্ভর করে: প্লট/ফ্ল্যাটের অবস্থান ও আকারের উপর
· নির্মাণ অনুমোদনের জন্য NOC (Building Plan Approval)
ফি: ৳ 10,000 – ৳ 50,000
Commercial প্লট হলে ফি বেশি
· হস্তান্তরের জন্য NOC (Sale / Transfer Permission)
ফি: ৳ 25,000 – ৳ 2,00,000+
গুলশান/বনানী/Commercial Plot এ বেশি চার্জ হয়
· নামজারি / উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তনের জন্য NOC
ফি: ৳ 10,000 – ৳ 50,000
Mutation + Supporting NOC মিলিয়ে চার্জ ধরা হয়
· আইনি / কোর্ট কেসে জমা দেওয়ার জন্য NOC
ফি: ৳ 5,000 – ৳ 15,000
সাধারণত নথি যাচাইয়ের জন্য নেওয়া হয়